1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
Cómo realizar depósitos y retiradas seguras en Los Mejores Casinos Online Argentina Cazinouri online noi în România: ghidul tău pentru bonusuri și oferte de top în Casino utan Spelpaus 2026: så fungerar snabba uttag och säkra betalningar “ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ  তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন-গাজীপুর সংবাদ 

ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী -গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩১ টাইম ভিউ

মো. সাইফুল ইসলাম মানিক।

গাজীপুর-৫ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির পরীক্ষিত নেতা একে এম ফজলুল হক মিলন-কে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে জোরালো দাবি উঠেছে গাজীপুরে

দীর্ঘ প্রায় ৪৯ বছরের রাজনৈতিক জীবনে তৃণমূল থেকে উঠে আসা এই নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন মিলন। ১৯৮৫-৮৬ সালে তিনি ছিলেন তুখোড় ছাত্রনেতা। রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে ধীরে ধীরে তিনি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন। দলীয় দুঃসময়ে নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তার ভূমিকা নেতাকর্মীদের কাছে প্রশংসিত। দলের দুঃসময়ে জেল-জুলুম নির্যাতনের শিকার একসময়ের ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের অবদান ছোট করে দেখা উচিত নয় বল৩ মন্ত করছেন সচেতন নাগরিকেরা।

গাজীপুর-৫ আসনের সাধারণ ভোটাররা বলছেন, “তিন-তিনবারের নির্বাচিত এমপি হিসেবে মিলন ভাই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। কিন্তু এখনো তাকে পূর্ণ মন্ত্রী করা হয়নি, যা আমাদের কাছে বঞ্চনার মতো মনে হয়।”

একজন সচেতন নাগরিক বলেন, “আওয়ামী লীগ আমলে গাজীপুর থেকে একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিল। কিন্তু বিএনপির আমলে এমন একজন যোগ্য, অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাকে মন্ত্রিসভায় না রাখা দুঃখজনক।”

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, দল ও জনগণের প্রতি দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে মিলনকে পূর্ণ মন্ত্রী করা উচিত। তারা বলেন, “দলীয় দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন করেছেন মিলন ভাই। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে গাজীপুরবাসী সম্মানিত বোধ করবে।”

গাজীপুরের সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই আশা করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং মিলনকে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সুযোগ করে দেবেন।

একজন ভোটার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আর কতদিন অপেক্ষা করতে হবে? গাজীপুরবাসী একটি সুখবরের আশায় অধীর হয়ে আছে।”

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, দীর্ঘ অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতার কারণে একে এম ফজলুল হক মিলন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এদিকে, গাজীপুরবাসীর প্রত্যাশা—দলের এই পরীক্ষিত ও জননন্দিত নেতাকে দ্রুত পূর্ণ মন্ত্রী করা হলে তা শুধু ব্যক্তি মিলনের স্বীকৃতি হবে না, বরং পুরো গাজীপুর জেলার জন্যই হবে একটি বড় মর্যাদার বিষয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com