1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ২৫ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে বড় অংকের অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে পরিচালিত এই অভিযানে উপজেলার রানীগঞ্জ বাজারে ’ মেসার্স জননী ট্রেডার্স নামক একটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। অভিযান চলাকালে মেসার্স জননী ট্রেডার্সে বিপুল পরিমাণ ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়, যা কৃষকদের জন্য প্রতারণা এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইন অমান্য করে এসব ক্ষতিকর পণ্য মজুত রাখায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ। এ-সময় অন্যান্যের মাঝে কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক, কৃষি সম্প্রসারণ অফিসার সুরাইয়া আক্তারসহ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক জানান, কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং বাজারে মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ বজায় রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। মেয়াদোত্তীর্ণ বা ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে কৃষকদের ক্ষতি করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com