1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯৩ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতক স্ত্রী-কে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় দায়েরকৃত হত্যা মামলায় স্বামী জুবায়ের আহমেদ সাদ্দাম (৪০)-কে গ্রেফতার দেখিয়ে বুধবার ( ৮ এপ্রিল ) দুপুরে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জুবায়ের আহমেদ সাদ্দাম উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতদনালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

মঙ্গলবার সকালে ছাতক শহরের জুবায়ের আহমেদ সাদ্দাম এর নিজ বাসা থেকে তার স্ত্রী সুবর্ণা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার নিহত সুবর্ণার মা রাহেলা বেগম বাদী হয়ে মেয়ে জামাই জুবায়ের আহমেদ সাদ্দাম-কে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জুবায়েরের স্ত্রী নিহত সুবর্ণা বেগম উপজেলার চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাচর গ্রামের রফিক মিয়া ওরফে ভুলু’র কণ্যা। পুলিশ সুত্রে জানা গেছে, ১০ বছর পূর্বে জুবায়ের আহমদ সাদ্দাম-সূর্বণা দম্পতির বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সোমবার রাত অতিরিক্ত মার-পিটের কারণে সুবর্ণা বেগমের মৃ*ত্যু হয়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে শহরের বাসা থেকে সুবর্ণার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলার ব্যাপারে পুলিশ তদন্ত করছে। নিহত সূর্বণা বেগমের ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com