1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ছাতকে বিজ্ঞান প্রযুক্তি মেলা ও পুরস্কার বিতরণী সম্পূর্ণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৯ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ছাতক উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ১৫ ই এপ্রিল বুধবার ২০২৬ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সকালে বিজ্ঞান প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোম্যাসি চাকমা। ছাতক উপজেলা পরিষদ আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোম্যাসি চাকমা। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিলন মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হানিফ মিয়া, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নই দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবারের বিজ্ঞান মেলায় দুইটি গ্রুপে মোট ১৪টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রকল্প সেরা হওয়ায় ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ১ ম স্হান অধিকার করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com