1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
DBbet UZ’da 24/7 qo’llab-quvvatlash: xavfsiz o’yin tajribasi রহস্যজনক অন্তর্ধান: কাপাসিয়ায় মিলল স্কুলছাত্রের রক্তমাখা ইউনিফর্ম, নিখোঁজ অন্তর-গাজীপুর সংবাদ  লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগষ্ট-গাজীপুর সংবাদ  তাহিরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ:-গাজীপুর সংবাদ  Your essential guide to the best online betting Canada: Legal insights and favorite sites Claim your bonuses at Online Pokies NZ: tips for making the most of promotions ছাতকে রাধানগর মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত দুই শিক্ষার্থী-কে সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র‌্যালি বাস্তবায়নে নেতৃবৃন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়-গাজীপুর সংবাদ  Mostbet’le online oyun oynamanın en güvenilir yolları I vantaggi dei casinò online rispetto a quelli fisici

ধর্ষণ অপহরণ হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর আটকাদেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০৯ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল:

ধর্ষণ, অপহরণ ও হত্যার তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক মামলায় ২ লাখ ও আরেক মামলায় ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
২৩ এপ্রিল দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
এ বিষয়ে আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল (রঃ) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামি বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকুকে একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া অপর ধারায় তাদেরকে মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি বুলবুলের বাড়ি শহরের বেলটিয়া খুপিবাড়ি এলাকায়। এছাড়া শহরের পাথালিয়া নাওভাঙা এলাকায় অপর দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কালাম ও রুকুর বাড়ি।
অপরদিকে, ইসলামপুর উপজেলার পঁচাবহলায় এক নারীকে অপহরণের মামলায় আব্দুল হাই মন্ডল, মো. আক্কেল ও নায়েব আলী নামে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একই আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
একই আদালত বকশিগঞ্জ উপজেলার কিশোরী খোদেজা হত্যা মামলার রায়ে আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন।
তিনটি রায় ঘোষণার সময় মোট ৪ আসামি উপস্থিত থাকলেও পলাতক রয়েছে দণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com