1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

পটুয়াখালী সদর উপজেলায় প্রণোদনার বিনামূল্যে বীজ- রাসায়নিক সার বিতরণ’র উদ্বোধনী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝো বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান পটুয়াখালী সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বুধবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী সদর, পটুয়াখালী’র আয়োজনে এ উপজেলা পরিষদ’র হল রুমে উক্ত কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে এসময় সভাপতিত্ব করেন রওজাতুন জান্নাত,
উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর, পটুয়াখালী। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা কৃষি অফিসার,পটুয়াখালী সদর, পটুয়াখালী।এ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মোঃ এখলাছুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার পটুয়াখালী সদর,পটুয়াখালী। এছাড়াও এসময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পটুয়াখালী সদর উপজেলাধীন কমলাপুর ইউনিয়নের কৃষক মোঃ হারুন হাওলাদার। উক্ত সময়
মোর্শেদা আক্তার মিমি, অতিরিক্ত কৃষি অফিসার, পটুয়াখালী সদর,পটুয়াখালী ও পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিসের
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুস সালাম সহ এ অফিসের উপ সহকারী কৃষি অফিসার গন ও অন্যান্য স্তরের কর্মকর্তা – কর্মচারী গন, তালিকাভুক্ত কৃষক- কৃষানী এবং সাংবাদিক উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৯ টি ইউনিয়নের ২০০ শত জন কৃষক- কৃষাণীদের মাঝে জন প্রতি উচ্চফলন শীল জাতের আউশ ধানের বীজ ব্রী ধান -৯৮ ও ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উক্ত অর্থ বছরে ১১ শত জন কৃষক- কৃষাণীর মাঝে পর্যায়ক্রমে ৫.৫ মেট্রিক টন বীজ, ১১ মেট্রিক টন ডিএপি সার ও ১১ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হবে। প্রসঙ্গত: এছাড়াও উক্ত অনুষ্ঠান শেষে আউশ উৎপাদন বাড়ানোর জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ৩১০ কেজি ব্রিধান ১০৬ ও বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ২০০ কেজি ব্রিধান ১৯ জাতের ধানবীজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com