1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জীবনের রোগ মুক্তি কামনা-গাজীপুর সংবাদ  JugaBet Argentina: la guía definitiva para jugar con crupieres en vivo Cómo realizar depósitos y retiradas seguras en Los Mejores Casinos Online Argentina Cazinouri online noi în România: ghidul tău pentru bonusuri și oferte de top în Casino utan Spelpaus 2026: så fungerar snabba uttag och säkra betalningar “ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধ: ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দুই ভাই ও নারীকে কুপিয়ে জখম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৮০ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই ও সহযোগীদের হামলায় দুই ভাইসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। গত ২৩শে এপ্রিল সন্ধ্যা ৭:৩০ মিনিটে কাপাসিয়া ইউনিয়নের দর্শ্যূনারায়ণপুর এলাকার ‘সোয়া এগ্রো লিমিটেড’-এর সামনে একটি দোকানে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—দর্শ্যূনারায়ণপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে কামাল হোসেন (৫৫) ও মনির হোসেন (৪০)। হামলায় বাধা দিতে গিয়ে আহত হন কামাল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪৫)। বর্তমানে আহতরা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৪০টি সেলাই দিতে হয়েছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, বড় ভাই জামাল হোসেনের (৫৮) সাথে ছোট ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ঘটনার দিন সন্ধ্যায় জামাল হোসেন বহিরাগত লোক ভাড়া করে নিয়ে এসে নিজ দোকানে অবস্থানরত কামাল ও মনিরের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগে আরও জানা যায়, স্থানীয় বিএনপি নেতা নুরুউদ্দিন (৪৫), জামাল হোসেনের দুই ছেলে ইলিয়াস হোসেন ও জাহিদুল হোসেনসহ অজ্ঞাতনামা

আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে এই হামলায় অংশ নেয়। হামলাকারীরা দোকান ভাঙচুর করে এবং উপস্থিত সবাইকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা নুরুদ্দিন মুঠোফোনে জানান, “আমি মারামারির খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছি। এলাকার বিক্ষুব্ধ জনগণ তাদের পিটিয়েছে, আমি এই ঘটনার সাথে জড়িত নই।” অন্যদিকে, স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম জানান, ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com