1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে পুশইন ও হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী,সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয়-গাজীপুর সংবাদ  Odpowiedzialne podejście do hazardu Jak stawiać bez ryzyka “নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই” —মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  তরুণ হৃদয়ে নজরুলের দ্রোহ ও মানবতার দীপশিখা জ্বালাতে হবে—উপাচার্য ড. ইশরাফিল শাহীন-গাজীপুর সংবাদ  বর্ষীয়ান সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২তম জন্মবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামী রাজন মিয়া পুলিশের হাতে গ্রেফতার-গাজীপুর সংবাদ  Test 11/06/2026 Обзор казино Azino777 ইপসার রেইজ প্রকল্পের জব ফেয়ার:যুবশক্তিকে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের প্রত্যয়ে-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৪৭ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

“দুনিয়ার মজদুর এক হও”—এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মে দিবস। শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে সমবেত হন।সেখান থেকে উপজেলার ২২টি শ্রমিক সংগঠনের শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউএনও, ওসি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী, থানা পুলিশের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তা কমিউনিটি সেন্টারে গিয়ে সমাপ্ত হয়।

পরবর্তীতে কমিউনিটি সেন্টারের হলরুমে উপজেলা শ্রমিক সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহাজান আলী।
অনুষ্ঠানে গেস্ট অফ অনার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগম, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীসহ আরও অনেকে। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি-সম্পাদক, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক সভায় উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ন্যূনতম মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ, সরকারি স্বাস্থ্যসেবা, সুশিক্ষা প্রদানও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়, যা দিনটির আনন্দ ও সম্প্রীতিকে আরও বাড়িয়ে তোলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com