1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ-গাজীপুর সংবাদ  সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-গাজীপুর সংবাদ  WinWin Apostas: A Plataforma de jogos Abrangente de Apostas e Diversão de Cassino Win Win Bet: Wyczerpujący Poradnik po Oferowanej Platformie Do Gier ছাতক সিমেন্ট কোম্পানী শ্রমিক ইউনিয়ন বি-৮০”র উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লায় বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন কর্মসূচি ও সভা-গাজীপুর সংবাদ  বিনা চিকিৎসায় ধুঁকছেন গুণী সংগীত শিল্পী রব: সহায়তার জন্য আকুল আবেদন-গাজীপুর সংবাদ  খুব শীঘ্রই বাজারে আসছে সাংবাদিক খান মেহেদীর সম্পাদনায় দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪-গাজীপুর সংবাদ জামালপুরে অবৈধ দুটি ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত-গাজীপুর সংবাদ  ছাতকে মহান মে দিবস পালিত, শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২ টাইম ভিউ

হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ফেরদৌস আলম মানিক এবং সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রজুড়ে ছিল উৎসবের আমেজ। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চাপোড় পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভার আওতাধীন ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪১৮ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে সভাপতি পদে বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক পান ১৩২ ভোট এবং অপর প্রার্থী আব্দুল জব্বার পান ৯০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন পান ১৮৪ ভোট। নির্বাচন-পরবর্তী আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারসহ শিক্ষক সমিতির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
নবনির্বাচিত সভাপতি ফেরদৌস আলম মানিক বলেন, “সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই বিজয় উপজেলার সব শিক্ষকের। তাঁদের কল্যাণে কাজ করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com