1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,-গাজীপুর সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর: কাপাসিয়া বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা-গাজীপুর সংবাদ  Διαδικτυακά καζίνο: σύγκριση μεθόδων πληρωμής και ασφάλειας Fast payouts and secure play: Navigating FreshBet Casino’s payment options ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  *যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ* নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়ক অবরোধ,-গাজীপুর সংবাদ  গলাচিপায় শুরু হলো দেশের প্রথম নৌযান শুমারির তিন দিনব্যাপী প্রশিক্ষণ-গাজীপুর সংবাদ  দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল-গাজীপুর সংবাদ  গণপরিবহনে জিম্মি করে ডাবল ভাড়া, চরম যাত্রী ভোগান্তি প্রশাসন নীরব-গাজীপুর সংবাদ  জাল সনদে শিক্ষাক নিয়োগ-গাজীপুর সংবাদ 

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ত্যাগী ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০১ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগের গর্ব, ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা মোঃ আরিফুল ইসলাম আরিফ। তার এই অর্জনে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের শুভানুধ্যায়ীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনে মোঃ আরিফুল ইসলাম আরিফ রাজপথের লড়াই-সংগ্রামে নিজেকে একজন সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি ও তার পরিবার একাধিকবার হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও কখনোই আদর্শচ্যুত হননি। বরং প্রতিকূলতার মাঝেও তিনি সংগঠনের প্রতি তার দায়বদ্ধতা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক হিসেবে তার ভূমিকা ছাত্ররাজনীতিতে বিশেষভাবে আলোচিত। তার এই সাহসিকতা, ত্যাগ ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এর আগে তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক (এমদাদ আরিফ-ইমাম হোসেন কমিটি) এবং সাবেক সদস্য (মাসুম-হিমেল কমিটি) হিসেবে দায়িত্ব পালন করেন, যা তার সাংগঠনিক দক্ষতার সুস্পষ্ট প্রমাণ বহন করে।

নবগঠিত কমিটিতে তার অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে বিভাগীয় নেতৃবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, “ছাত্রদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনের শক্তি আরও সুসংহত করা এবং দেশ ও দলের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়াই আমার অঙ্গীকার। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

তার এই গৌরবময় অর্জনে সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com