1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ 

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকের ঐক্যবদ্ধ অঙ্গীকার: পীরগঞ্জের উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২৭ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, নৈতিক মূল্যবোধ গঠন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এক প্রাণবন্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিদ্যালয় কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মতিন। সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আফরোজা বেগম, অভিভাবক মাহফুজুল হক হিরা, আব্দুল মজিদ, আব্দুল জব্বার, এনামুল হক ও রাজু ইসলামসহ অনেকে। বক্তারা বলেন, একটি শিশুর সুশিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও অভিভাবকদের সচেতন ভূমিকা রাখতে হবে। তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়িতে পড়াশোনার প্রতি নজরদারি বৃদ্ধি এবং মোবাইল ও অনলাইন আসক্তি থেকে শিশুদের দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে
শিক্ষক-অভিভাবকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়। একইসঙ্গে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিদ্যালয়ের সকল কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন। সমাবেশে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com