1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বক্তব্য নিতে ফোন করেও সাড়া মেলেনি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৫ টাইম ভিউ

রাকিবুল হাসান আহাদ, ক্রাইম রিপোর্টার:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচাহার মাজমপাড়া আলিম মাদ্রাসার সুপার মমতাজ উদ্দিনের বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসায় বিভিন্ন পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে টাকা নেওয়ার পরও অনেককে চাকরি দেওয়া হয়নি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী এনামুল হক অভিযোগ করে বলেন, ২০২১ সালে তাকে মাদ্রাসার কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার কথা বলে সুপার মমতাজ উদ্দিন তার কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও চাকরি না পেয়ে এখন টাকা ফেরত নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তিনি।

এনামুল হক বলেন, “বিশ্বাস করে টাকা দিয়েছিলাম। চাকরি পাইনি, এখন টাকা চাইলে নানা টালবাহানা করা হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, চাকরির নামে অর্থ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত সুপার মমতাজ উদ্দিনের ব্যবহৃত ০১৭২৪-১২৮৩০৮ ও ০১৬১২-৮১৫৩২২ নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com