
ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,ঘর বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর মনাইরকান্দী গ্রামে এই ঘটনা ঘটে।
আহত’রা হলো মো:কামাল হোসেন মোল্লা(৫২)পিতা আফসার উদ্দিন মোল্লা,আছমা আক্তার মায়া(৪২) স্বামী কামাল হোসেন মোল্লা।
আহত আছমা আক্তার মায়া বলেন,পূর্ব শক্রতার জেরে গ্রামের আবু সাঈদ ও তাঁর তিন ছেলে হৃদয়, রিয়াদ,রিফাত দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া আমাদের বাড়ীতে অনধিকার প্রবেশ করে বসত বাড়ী ভাংচুর করে,তখন আমার স্বামী ও আমি এগিয়ে গেলে তাঁরা এলোপাথারি ভাবে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে ও ধারালো দা দিয়া হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আমার স্বামীর মাথার ডান পাশে রক্তাক্ত গুরুতর জখম করে এ সময় তাঁরা আমার স্বামীর পকেট থেকে ১৯,৫০০/টাকা ও আমার গলায় পরিহিত ১২ আনা ওজনের স্বর্নের চেইন যাহার আনামুনিক ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা লুট করে নিয়ে যায়।
জানা যায়,স্থানীয়রা তাদের ডাক চিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল
হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply