
সেলিম মাহবুবঃ
ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে বুধবার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বুরাইরগাঁও গ্রামের আব্দুল হকের পুত্র এমদাদ (২৮) এবং একই ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের সুনাহর আলীর পুত্র জাহেদ মিয়া (৩৯)। ছাতক থানার মামলা নং-১৯(৫)২৬, জিআর নং-১৩৫/২৬, ধারা-সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০(২) ধারার এজাহারভুক্ত আসামী। ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর গ্রামের সোহরাব আলীর পুত্র মোঃ আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পারিবারিক জারি মামলা নং-০৪/২৬ এর আসামী
এ দিকে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাতকে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply