1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience تحليل Tournament fixtures: فرص باراغواي وفرنسا في كأس العالم 2026 বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম-গাজীপুর সংবাদ  কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  ¿Vale la pena el casino en Apuestas Mundial de Fútbol 2026 Argentina? Descubre la ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ 

শিক্ষকরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলেন —— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৪ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

সুনামগঞ্জ-৫, নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, শিক্ষকদের হাতে আমাদের সন্তান নিরাপদ। সন্তাদের-কে আমরা আপনাদের হাতে তুলে দেই। শিক্ষকরাই তাদের-কে সু-শিক্ষা দিয়ে দেশ পরিচালনার জন্য প্রস্তুত করেন। আমাদের সন্তানের দায়িত্ব শিক্ষকরাই পালন করে থাকেন।

শিক্ষকরা আমাদের এবং সমাজের সন্মানিত লোক। আমরা আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলার জন্য শ্রম ও ঘাম দিয়ে চেষ্টাকারী শিক্ষকদের অবদান কখনো ভুলতে পারিনা। আমরা আশাবাদী সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এসব ব্যাপারে আরো অনেক সচেতন হবেন।

তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ফান্ডে দুই লক্ষ টাকা প্রদানের ঘোষণা দিয়ে বলেন, উপজেলা পরিষদের বিল্ডিংয়ে একটি কক্ষ শিক্ষকদের সভা-সমাবেশের জন্য বরাদ্দ দেয়ার চেষ্টা করবেন। মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি মেধা বৃত্তি চালু করা এবং প্রতি বছর বৃত্তির আয়োজন করার কথা বলে তিনি বলেছেন এ ব্যাপারে তার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

মাধ্যমিক শিক্ষকদের বৈষম্য ও পেনশনের ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে সরকার আন্তরিক রয়েছে। এ বৈষম্য দূর করতে ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে একটি সভা হয়েছে। আগামী সংসদ অধিবেশনে তিনি বিষয়টি উত্থাপন করবেন।

শনিবার বিকেলে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির
অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন এসব কথা বলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সভাপতি, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুদু মিয়ার পরিচালনায়
অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দিদার চৌধুরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির উপদেষ্টা মো.নাসির উদ্দিন, সাবেক সভাপতি জসিম উদ্দিন, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুর আহমদ, শিক্ষক আবু নোমান মোঃ মাশরুর, শংকর চন্দ্র চৌধুরী, কামাল উদ্দিন, কবিরুল ইসলাম, আবুল কাশেম মোঃ ফরিদ উদ্দিন, সাজিদুর রহমান, মাওলানা আব্দুল মুকিত, মো.আবুল কালাম আজাদ, বিপ্লব কান্তি দাস, রেজাউল করিম, মনসুর আলী, সোহরাব হোসেন, গোলাম নবী রিপন, সাগর আহমদ, মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.আব্দুল আহাদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিব্বির আহমেদ, ছাতক সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সমিতির উপদেষ্টা ফজলুল করিম বকুল।

উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান, শফিউর রহমান, আসাদুজ্জামান, আনোয়ার হোসেন, ছালেক মিয়া, আব্দুল গনি, আব্দুল ওয়াহাব, শেখ রবিউল ইসলাম, নাছির উদ্দিন, মো. জয়দুল ইসলাম, বরুন কান্তি দাস, আজিজুল হক, এ এইচ কামাল উদ্দিন, আবু রায়হান খান, পারভেজ মিয়া,
শাহ আমিনুল হক, বকুল চন্দ্র রায়, মিছবাহ উদ্দিন, কামরুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও. আজিম উদ্দিন ও গীতাপাঠ করেন শিক্ষক রামানন্দ চক্রবর্তী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com