1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience تحليل Tournament fixtures: فرص باراغواي وفرنسا في كأس العالم 2026 বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম-গাজীপুর সংবাদ  কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  ¿Vale la pena el casino en Apuestas Mundial de Fútbol 2026 Argentina? Descubre la ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ 

১৯৯৭ ব্যাচের স্মৃতিময় মিলনমেলায় মুখরিত হয়েছে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়-গাজাপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬১ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতকে দোলারবাজার ইউনিয়নের মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে ) সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়। ১১টা থেকে স্মৃতিময় মিলনমেলায় মুখরিত হয় মঈনপুর উচ্চ বিদ্যালয়।

১৯৯৭ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানটি ছিলো বেশ আকর্ষণীয় ও ঝাঁকঝমকপুর্ণ।

২০২৮ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পুর্ণ হবে। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে আয়োজিত শিক্ষার্থীদের এ মিলনমেলায় আলোচনা, স্মৃতিচারণ, অভিব্যক্তি প্রকাশ, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান খানের সভাপতিত্বে এবং ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী রাহেল আহমেদ, মারুফ আহমেদ ও বদরুল হোসেন কেনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে.কর্নেল এম আতাউর রহমান পীর (অবসরপ্রাপ্ত), সাবেক প্রিন্সিপাল, মদন মোহন কলেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক অ্যাডভোকেট ধীমান কুমার সরকার, সাবেক সিনিয়র শিক্ষক রঞ্জিত কুমার দে, মো.আবুল কাশেম, আহমদ উল্লাহ, গিয়াস উদ্দিন এবং রোটারিয়ান সাবেক অ্যাসিস্ট্যান্ট গভর্নর কামাল উদ্দিন ভূইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সিনিয়র শিক্ষক সবিনয় আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী ফয়জুল ইসলাম।বক্তব্য রাখেন তানবির আহমেদ জুয়েল, আব্দুস শহীদ বাপন, কয়েছ আহমেদ রিপন, শামসুল ইসলাম, আব্দুল আজিজ,আব্দুল মতিন, রাসেল মিয়া, হেলাল আহমেদ, সুহেল আহমেদ, সাহিদ ইসলাম, সানুর আলী, নেছার আহমেদ, মানিক মিয়া, ফয়সল আহমেদ, রাজ্জাক হোসেন, আলীনুর, রোকেয়া, মিনি, হেনু ও শিল্পী প্রমুখ।

এছাড়াও বক্তব্য দেন ১৯৭০ ব্যাচের আজাদ রব্বানী, ১৯৭৩ ব্যাচের ডা. সাইদুর রহমান, ১৯৯৩ ব্যাচের মতিউর রহমান, ১৯৯৪ ব্যাচের মালেকুল হক, সাবেক শিক্ষার্থী আমির উদ্দিন, জনতা কলেজের সিনিয়র শিক্ষক রুহুল করীম শিবলু, মমিনুল হক মুহিব, সুজিত দাশ, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য উসমান আলী, সিনিয়র শিক্ষক জমিলা বেগম, রোকেয়া বেগম, ১৯৯৩ ব্যাচের সুফিয়ান খান, ১৯৮৭ ব্যাচের শিরিন আক্তার, ১৯৮৮ ব্যাচের নুর মিয়া, ১৯৯৮ ব্যাচের ফয়সাল আহমেদ বাবুল, জাহাঙ্গীর আলম, শিবলু আহমেদ, আমিনুল ইসলাম, সমীর দাশ, লতিফুর রহমান, শামছুল আলম ও বাবুল আফরোজ।

অনুষ্ঠানের শুরুতে সাবেক দপ্তরি মো.ওয়াহাব আলীর ঘণ্টা বাজানোর মাধ্যমে আয়োজনের উদ্বোধন করা হয়।

পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী ফাইজা ইকরা মিনহা এবং গীতা পাঠ করেন পৌষী দাশ।

জাতীয় সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন নবম শ্রেণির ছাত্রী মাইশা ইকরা ইলা।

বক্তারা বলেন, বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে সফল করতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয় ও নবীন প্রবীন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়ে উঠে। এ লক্ষে সকল শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com