1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান ——- ফোর্সের কল্যাণ ও শৃঙ্খলায় পুলিশ সুপারের বিশেষ নির্দেশনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪২ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
কৃতী সদস্যদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদানসহ ফোর্সের কল্যাণ ও শৃঙ্খলায় পুলিশ সুপারের বিশেষ নির্দেশনা ও পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আজ ১৯শে মে (মঙ্গলবার) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সভায় সভাপতিত্ব করেন। সভায় ফোর্সের কল্যাণ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে শৃঙ্খলা, জনবান্ধব পুলিশিং ও পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা দেন।

এছাড়া তিনি বিভিন্ন ইউনিটের সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করেন। অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, ডিএসবি, জেলা গোয়েন্দা শাখা ও ট্রাফিক শাখার কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কৃতী সদস্যদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও জনগণের আস্থা অটুট রাখতে সর্বদা নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com