1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
“ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ  তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার করে-গাজীপুর সংবাদ  টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ-গাজীপুর সংবাদ  হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল-গাজীপুর সংবাদ 

সাপাহারে ৩ দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৭ টাইম ভিউ

নাজমুল হক সনি,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

“ জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যাবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ৩ দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

এ সময় একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে জন সচেতনতা মূলক সভা, সেমিনার এবং গণ শুনানি অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, জাতীয়তাবাদী দল বিএনপি’র সাপাহার উপজেলা সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুন নুর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সেবাগ্রহীতা, শিক্ষক, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

ভূমি মেলায় ডিজিটাল ভূমি সেবা, নামজারি, খতিয়ান অনলাইন প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর, মিসকেস নিষ্পত্তি, খতিয়ান যাচাইসহ নানা ধরনের আধুনিক ভূমি সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। পাশাপাশি, মেলাতে স্থাপিত স্টলগুলোতে সেবা নিতে স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উপজেলা বাসিকে ভূমি বিষয়ে সার্বিক সহযোগিতা নিশ্চিত করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com