1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে পুশইন ও হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী,সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয়-গাজীপুর সংবাদ  Odpowiedzialne podejście do hazardu Jak stawiać bez ryzyka “নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই” —মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  তরুণ হৃদয়ে নজরুলের দ্রোহ ও মানবতার দীপশিখা জ্বালাতে হবে—উপাচার্য ড. ইশরাফিল শাহীন-গাজীপুর সংবাদ  বর্ষীয়ান সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২তম জন্মবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামী রাজন মিয়া পুলিশের হাতে গ্রেফতার-গাজীপুর সংবাদ  Test 11/06/2026 Обзор казино Azino777 ইপসার রেইজ প্রকল্পের জব ফেয়ার:যুবশক্তিকে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের প্রত্যয়ে-গাজীপুর সংবাদ 

তারেক রহমানের কমিটমেন্ট মানেই বাস্তবায়ন, ঠাকুরগাঁও বিমানবন্দর হবেই”-বিমানমন্ত্রী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪১ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

“তারেক রহমান কমিটমেন্ট দিয়ে গেছেন এয়ারপোর্ট করবেন, সেখানে আর কোনো প্রশ্ন থাকে না”—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জনগণকে দেওয়া বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নেই সরকার কাজ করছে এবং ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর স্বপ্নও পূরণ হবে। বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শীবগঞ্জ সংলগ্ন পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে আমরা বেরিয়ে আসছি। আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করতে পারছি। সবকিছুর মূলেই ছিলেন আমাদের নেতা তারেক রহমান। তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই আজ বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে।”তিনি আরও বলেন, “আপনাদের ভালোবাসা, আন্তরিকতা ও মূল্যবান ভোটের কারণেই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। তাই জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করাই হবে আমাদের প্রথম কাজ।”ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আফরোজা খানম রিতা বলেন, “আপনারা যে স্বপ্ন দেখছেন— এখানে বিমানবন্দর হবে, ইনশাল্লাহ আমরা সেই বিমানবন্দর করব। তবে একটু ধৈর্য ধরতে হবে। আমরা এমনভাবে কাজ করতে চাই যেন এটি স্থায়ী ও টেকসই হয়।”তিনি বলেন, “আমি ওয়াদা করে গেলাম—তারেক রহমান-এর নেতৃত্বে সেই ওয়াদা যেন রক্ষা করতে পারি, সে জন্য আপনারা দোয়া করবেন। যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালুর জন্য যা যা প্রয়োজন, আমরা দিন-রাত পরিশ্রম করে তা বাস্তবায়ন করব।”সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, “সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কল্যাণে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। জনগণের জীবনমান উন্নয়নে সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে।”দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “আমরা যেন এমন কোনো কাজ না করি যাতে দলের সুনাম ক্ষুণ্ন হয়। এই দল অনেক ত্যাগের দল। জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতনের মধ্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে।”তিনি আরও বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান-এর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিaন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com