1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল স্বপ্নের সংসার: রাণীশংকৈলে নিঃস্ব দুলাল পরিবার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৬ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

এক মুহূর্তের আগুন কেড়ে নিল বহু বছরের গড়া সংসার। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের নয়নপুর কলোনী পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ পরিবারের সবকিছু পুড়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে দুলাল হোসাইনের পরিবার।গত বুধবার (২০ মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের নয়নপুর কলোনী পাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে কয়েক মিনিটের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় পুরো বসতঘর।।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পরিবারের ব্যবহার্য জিনিসপত্র, বিছানাপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, খাবারদাবার—সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের প্রাথমিক ধারণা, গ্যাস লাইনের পাইপে লিকেজ থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. দুলাল হোসাইন (৫৯) ওই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের বাইরে থাকায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা।

অগ্নিকাণ্ডের পর কান্নাজড়িত কণ্ঠে দুলাল হোসাইন বলেন,“চোখের সামনে সব শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে কোথায় থাকবো, কী খাবো কিছুই বুঝতে পারছি না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানাই।”এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগম জানান,“ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ত্রাণ শাখা থেকে তাৎক্ষণিক কিছু সহযোগিতা দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে আরও প্রয়োজনীয় সহায়তা করা হবে।”স্থানীয়দের দাবি, অসহায় পরিবারটির পাশে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা প্রয়োজন, যাতে আগুনে পুড়ে যাওয়া এই পরিবারটি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com