1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
উপজেলা আইন-শৃঙ্খলা সভায় ছাতক-কে মাদক মুক্ত করতে চাই——- এমপি মিলন-গাজীপুর সংবাদ  ছাতকের কালারুকা ইউনিয়নের ১হাজার ২ শত ১১ পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ-গাজীপুর সংবাদ  ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ-গাজীপুর সংবাদ  রামিসা হত্যার বিচার দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন, দোষীদের দ্রুত ফাঁসির দাবি-গাজীপুর সংবাদ  আমাদের প্রিয় সম্পাদক মেজমাউল আলম মোহন ভাই অসুস্থ, তার সুস্ততার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি-গাজীপুর সংবাদ  SpinKings Neteller Withdrawal Step-by-Step গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল স্বপ্নের সংসার: রাণীশংকৈলে নিঃস্ব দুলাল পরিবার-গাজীপুর সংবাদ  BetNinja Casino UK: Your Own Comprehensive Manual to Casino Excellence BetNinja Online Casino UK: Your Personal Comprehensive Guide to Casino Quality Tower Rush: Het Ultieme Casino Strategiespel Voor Elke Gokker

রামিসা হত্যার বিচার দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন, দোষীদের দ্রুত ফাঁসির দাবি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮ টাইম ভিউ

মোঃ ফেরদৌস মোল্লাহ্ পিরোজপুর জেলা প্রতিনিধি

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন, ভাণ্ডারিয়া উপজেলা শাখা এবং সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মো. বাদশা জোমাদ্দার, সভাপতি মো. মেহেদী হাসান, সাংবাদিক মো. মাইনুল মুন্সী এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুমান সরদার।

তারা বলেন দেশে শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দ্রুত বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে রামিসা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।

এ সময় বক্তারা শিশু আছিয়া, তাহিয়া তাসনিম ও ইরাসহ বিভিন্ন সময়ে নির্যাতন ও হত্যার শিকার শিশুদের প্রসঙ্গ তুলে ধরেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসাসহ সকল শিশু ও নারী হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আয়োজকরা জানান, একই দাবিতে শুক্রবার জুমার নামাজের পর ভাণ্ডারিয়া জেলা পরিষদ মার্কেটের সামনে আরও একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com