1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
*সভাপতি-সুষেন, দুলাল-সাধারণ সম্পাদক, নুপুর-সাংগঠনিক সম্পাদক, পলাশ-কোষাধ্যক্ষ* “ছাতকে কেন্দ্রীয় শ্মশান কালী মন্দির পরিচালনা কমিটি গঠন”-গাজীপুর সংবাদ  ট্রেনে ৪০০ গরু গেল ঢাকায়, ঈদ সামনে রেখে রেলের ‘ক্যাটল স্পেশাল’ সেবায় স্বস্তি ব্যবসায়ীদের-গাজীপুর সংবাদ  Ice Casino στην Ελλάδα: Οδηγός, Προβλήματα και Πραγματικές Λύσεις για τους Παίκτες প্রবাসী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ,-গাজীপুর সংবাদ Beef Casino Promotions: Welcome Bonuses & Weekly Rewards 2026 VegasHero Casino: 500 Bonus + 200 Free Spins Wachten আলোচনার শীর্ষে শিশু শিল্পী আবরার এশাল-গাজীপুর সংবাদ  “স্যার, আপনাকে ভুলবো না”—অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব-গাজীপুর সংবাদ  TastyTreat-এর বিরুদ্ধে প্রতারণা ও খারাপ আচরণের অভিযোগ, তদন্ত চায় এলাকাবাসী-গাজীপুর সংবাদ  ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন-গাজীপুর সংবাদ 

ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৫ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে শিশু ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাতক শাখায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রামিশাসহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ছিলেন ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর হোসেন এবং বাকের হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাতক শাখার ক্যাপ্টেন মোহাম্মদ জানে আলম, আবু বকর সিদ্দিক, তাওহিদ, আব্দুল কাদির, মোছা: আঁখি আক্তার, মোছা: বৈশাখী আক্তার, মুহাম্মদ ইব্রাহিম, ফারহানা সায়েক, আদর আলী, শাহজাহান, সজল এবং সুমন মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা গেছে, মাত্র ১ সপ্তাহে মিরপুর, সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নিষ্পাপ শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ বা গলা কেটে হত্যা করা হয়েছে। এই চরম বর্বরতার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই নিষ্পাপ ফুলগুলো ঝরে যাওয়ার দায় কোনোভাবেই সমাজ বা রাষ্ট্র এড়াতে পারে না।

শিশুদের দেখভাল ও রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব সরকারের। তাই অবিলম্বে দেশের প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

” বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে এটি যেন এখন ধর্ষণের এক মহারাজ্যে পরিণত হয়েছে।”

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে রামিশাসহ সকল শিশু হত্যাকারী ও ধর্ষকদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com