
সেলিম মাহবুবঃ
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মুক্তিরগাঁও ২নং ব্রিজ এলাকায় গোবিন্দগঞ্জগামী একটি পিকআপ ( নং ২০-৪৮৩৮) ও একটি নাম্বারবিহীন ছাতকগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাটি ঘটেছে ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে, দুর্ঘটনায় সিএনজি চালকসহ এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে ছাতক থানার এসআই ফজলে এলাহী সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করেন।
আহতদের চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সিএনজি চালক গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী গ্রামের আব্দুল নূরের পুত্র মুশফিকুর রহমান (৩৫)। আহত নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পিকআপ ও সিএনজি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
Leave a Reply