1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
Best new Non GamStop Casino 2026: Unlock massive bonuses and fast payouts for UK DBbet UZ’da 24/7 qo’llab-quvvatlash: xavfsiz o’yin tajribasi রহস্যজনক অন্তর্ধান: কাপাসিয়ায় মিলল স্কুলছাত্রের রক্তমাখা ইউনিফর্ম, নিখোঁজ অন্তর-গাজীপুর সংবাদ  লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগষ্ট-গাজীপুর সংবাদ  তাহিরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ:-গাজীপুর সংবাদ  Your essential guide to the best online betting Canada: Legal insights and favorite sites Claim your bonuses at Online Pokies NZ: tips for making the most of promotions ছাতকে রাধানগর মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত দুই শিক্ষার্থী-কে সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র‌্যালি বাস্তবায়নে নেতৃবৃন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়-গাজীপুর সংবাদ  Mostbet’le online oyun oynamanın en güvenilir yolları

‘জয় বাংলা’ স্লোগানে লতিফ-সাবের-আনিসকে গ্রেফতারের দাবি:‘মঞ্চ ২৪’-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫৪ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার অভিযোগে লতিফ সিদ্দিকী, সাবের হোসেন চৌধুরী এবং আনিস আলমগীরকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন। আওয়ামী লীগের ডিএনএ-তে হত্যা ও ধ্বংসের রাজনীতি মিশে আছে, তাই এই দেশে তাদের আর কোনো স্থান নেই। ‘মঞ্চ ২৪’ সংবাদ সম্মেলনে এসব দাবি উঠে।

আজ ৩জুন (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানান সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকী।

ফাহিম ফারুকী বলেন, যদি লতিফ সিদ্দিকী ও আনিস আলমগীরসহ আওয়ামী কুশীলবদের গ্রেফতার করা না হয়, তবে আমরা সরাসরি আন্দোলনের দিকে যাবো। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এই ফ্যাসিবাদ বিরোধী জনতা আবারও রাজপথে নেমে আসবে।

মঞ্চ ২৪-এর আহ্বায়ক বলেন, বাংলাদেশের মাটিতে এক হাজার চারশ শহীদের রক্ত লেগে আছে, সেখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে দ্রুততম সময়ে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো সংগঠন বা পৃষ্ঠপোষককে বাংলাদেশে মুক্ত বাতাসে ঘুরতে দেওয়া হবে না।

১/১১-এর কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ১/১১-এর ‘কুশীলব’ এবং ‘মিডিয়া মাফিয়া’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি তোলা হয়েছে। বিশেষ করে ডেইলি স্টারের মাহফুজুর রহমান ও প্রথম আলোর মতিউর রহমানকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

ফাহিম ফারুকী বলেন, আজকে অবাক দৃষ্টিতে দেখতে হয় ইসলামী ব্যাংক জামায়াত নেবে না বিএনপি নেবে এটা নিয়ে কামড়াকামড়ি। ইসলামী ব্যাংকের সামনে জল কামান নিয়ে পুলিশ অতর্কিত হামলা চালায়, কিন্তু প্রকাশ্যে চট্টগ্রামে ছাত্রলীগ মিছিল বের করে, যারা সর্ববৃহৎ জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশের আইনের মাধ্যমে সংসদের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে, তাদেরকে মিছিল করতে দেন আর বাংলাদেশের জনগণের উপর জলকামান নিক্ষেপ করেন। এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার নিয়েও প্রশ্ন তোলেন মঞ্চ-২৪ এর আহ্বায়ক। তিনি বলেন, সরকার দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। নির্ধারিত সময়ের মধ্যে বিচার না হলে বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠবে। এ ছাড়া এস আলম গ্রুপকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে। কোনো সরকার যদি ভিন্নমত দমনের পথে হাঁটে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তারও প্রতিরোধ গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, ভারত আমাদের শত্রু হিসেবে আচরণ করছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন সম্ভব নয়। সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদ করার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ডিএনএ-তে হত্যা ও ধ্বংসের রাজনীতি মিশে আছে, তাই এই দেশে তাদের আর কোনো স্থান নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com