1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সীমান্তে পুশইন ও হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং ভারত থেকে অব্যাহত পুশইনের ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ১১ দলীয় জোট। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তুজা সেলিম, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি কফিল উদ্দীন, জেলা সেক্রেটারি আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সাবেক নায়েবে আমির মিজানুর

রহমান, জাতীয় নাগরিক পার্টির জেলা সেক্রেটারি খলিলুর রহমান এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সীমান্তে নিরস্ত্র ও নিরপরাধ বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব ঘটনা বন্ধে কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভারত থেকে অব্যাহত পুশইন বন্ধে সরকারের দৃঢ় পদক্ষেপ কামনা করেন তারা।

সমাবেশে বক্তারা দেশবাসীকে সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। পরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com