1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান, ১৩ টি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় হয়েছে-গাজীপুর সংবাদ  তিন ধাপে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত: ৭০ অধিক দেশের প্রতিনিধি অংশ গ্রহণ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল-গাজীপুর সংবাদ  খামেনির স্ত্রী’ মহীয়সী সংযমী বহুগুণাবলি, দৃঢ় উচ্চ মনোবল জীবনের স্মৃতি-গাজীপুর সংবাদ  জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যের পরিবারে অনুদানের চেক হস্তান্তর-গাজীপুর সংবাদ গলাচিপায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতকে ইয়াবাসহ ৩ জন, সাজাপ্রাপ্ত মামলায় ২ জন ও নিয়মিত মামলায় ২ জনসহ ৭ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ-গাজীপুর সংবাদ  গজারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি বিরোধ নিয়ে ভুক্তভোগীর বক্তব্য।-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশানঘাট কালী মন্দির পরিচালনা কমিটির পরিচিতি সভা-গাজীপুর সংবাদ 

তিন ধাপে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত: ৭০ অধিক দেশের প্রতিনিধি অংশ গ্রহণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭ টাইম ভিউ

ডেস্ক নিউজ

সারা বিশ্বের শীর্ষ আলোচিত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ধারাবাহিক আয়োজনে প্রায় ২ কোটির অধিক মানুষের অংশগ্রহণ বিশ্ব রেকর্ড । ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের চার সদস্যের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে খামেনির কফিন গ্র্যান্ড মোসাল্লার ভেতরে নেওয়া হয়েছে। জানাজায় ইমামতি করছেন আয়াতুল্লাহ জাফর সোবহানী।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় ১০টা ৩০ মিনিটে গ্র্যান্ড মোসাল্লায় এ জানাজা অনুষ্ঠিত হয়। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলর জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।

আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর শনিবার ভোর থেকেই ইমাম খোমেনি মোসাল্লায় বিদায়ী অনুষ্ঠান শুরু হয়। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে বিপুলসংখ্যক মানুষ সমবেত হন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, শহিদ ইমাম আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সন্তুষ্ট ইরান।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জানাজার পর সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এরপর খামেনির মরদেহ আরও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইরাকের নজফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে। পরে বৃহস্পতিবার দাফনের জন্য মরদেহ ইরানের মাশহাদ শহরে ফিরিয়ে আনা হবে।

প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশকিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com