1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জামালপুরে মেয়র পদপ্রার্থী ফিরোজ মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর।-গাজীপুর সংবাদ  ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি-গাজীপুর সংবাদ  ইসলামপুরে হযরত শাহজালাল (রঃ) ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়া অনুষ্ঠিত হয়েছে সকল স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা সম্মাননা স্মারক প্রদান-গাজীপুর সংবাদ  ​স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১-গাজীপুর সংবাদ  Zahraniční Casina Pro České Hráče: jak si nárokovat exkluzivní bonusy a výhody পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা-গাজীপুর সংবাদ 

ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মাদ্রাসার হলরুমে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আহবাহক কমিটির আহবায়ক মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে ও নরসিংপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও প্রাক্তন শিক্ষক মাওলানা আবু জয়ীদ মো. নুমান, গভর্নিং বডির সহ-সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাভেল, আরবি প্রভাষক মাওলানা আলী আছগর খান এবং শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও এলংগি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহাব, মঈনুল ইসলাম, ফারুক আহমদ, হাফিজ আতাউর রহমান, বুরাইয়া কামিল মাদ্রাসার বাংলা প্রভাষক গোলজার আহমদ, শাহরিয়ার তারেক, মাওলানা গিয়াস উদ্দিন, ব্যাংকার ফয়সল আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম, আমজাদ মাহমুদ মাসুম ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকিরসহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা।

সভায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী হাফিজ সেলিম আহমদ কাওছার এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি রাসেল আহমদ। সভা শেষে সর্বসম্মতিক্রমে ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটিতে মাওলানা জাকির হোসেন কে সভাপতি ও মাওলানা কাদির বিল্লাহ কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং নবগঠিত কমিটির সফলতা কামনা করে উপস্থিত অতিথিবৃন্দ দোয়া ও শুভকামনা জানান। দোয়া পরিচালনা করেন ছাতক জালালীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আহাদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com