1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ 

​ঠাকুরগাঁওয়ে উদ্ধার হওয়া ৮৪ একর বনভূমিতে চারা রোপণ শুরু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭১ টাইম ভিউ

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবৈধ দখলমুক্ত করা ৮৪ একর সংরক্ষিত বনভূমিতে বনায়ন কর্মসূচি শুরু করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বাঁশগাড়া মৌজায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারি বনভূমি সুরক্ষায় সেখানে ৮৪ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশগাড়া মৌজার গেজেটভুক্ত এই সংরক্ষিত বনভূমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দখলের চেষ্টা চালাচ্ছিলেন। সম্প্রতি উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে জমিটি পুরোপুরি দখলমুক্ত করে। এরপরই সেখানে বনায়নের উদ্যোগ নেওয়া হয়। জমিটি যেন পুনরায় বেদখল না হয়, সে জন্য এরই মধ্যে বিভিন্ন স্থানে সরকারি সম্পত্তির সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।
পীরগঞ্জ বন বিভাগের কর্মকর্তা মহসিন আলী প্রথম আলোকে বলেন, তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এখানে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ওষুধি চারা রোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ ও পীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর বন বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি বনভূমি রক্ষায় উদ্ধার অভিযান ও নজরদারির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রাখা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com