1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন-গাজীপুর সংবাদ  ছাতকে এক ফিশারিতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ  মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন-গাজীপুর সংবাদ  Evoluzione dei casinò: dal fisico al digitale Så får du ut det mesta av din välkomstbonus på internationella casinon রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত-গাজীপুর সংবাদ  হৃদি গোল্ডেন এ প্লাস পেয়ে  ইলেকট্রেরিয়াল ইঞ্জিনিয়ার হতে আগ্রহী-গাজীপুর সংবাদ Kasyna bez weryfikacji: najlepsze gry i funkcje 2026 roku Magyar Online Casino kezdőknek: hogyan érdemes kihasználni a VIP programot? বীর প্রতাপ রায় জিপিএ-৫  পেয়ে চিপ ডিজাইনিং ইঞ্জিনিয়ার হতে আগ্রহী-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ০ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

জলাশয়ে মাছের বিচরণ, মানুষের জীবিকায় স্বচ্ছলতা,এই দুইয়ের সমন্বয়ে মৎস্যসম্পদ হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী ভিত্তি। সেই প্রত্যয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। “রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জলিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম মহন্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং রাণীশংকৈল উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিরা।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে মৎস্যসম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।

তারা বলেন, শুধু মাছ উৎপাদন বাড়ালেই হবে না; প্রাকৃতিক জলাশয়, দেশীয় মাছের প্রজাতি ও মৎস্যজীবীদের জীবন-জীবিকার সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ জন্য সরকার, মৎস্যজীবী, খামারি ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

র‌্যালি, মাছ অবমুক্তকরণ, আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজিত এ কর্মসূচিতে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com