1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পুজা মন্ডপ পরিদর্শন-গাজীপুর সংবাদ  ছাতকের মহদী পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন-গাজীপুর সংবাদ 

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্হাপনা অনুষদ ক্লাবের উদ্যেগে “Higher stadies and Research in Germany” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষদের ডিন প্রফেসর ড.মো: নুরুল আমিন এর সভাপতিত্বে ও শিক্ষার্থী রাফিন আফসার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অদ্য ২৫ আগস্ট সকাল ১১টায় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্চ মোকাবিলায় জ্ঞানভিওিক সমাজ গঠন এবং মেধার যথাযথ বিকাশ অপরিহার্য।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চ শিক্ষা ও উন্নত গবেষণা যে কোন দেশের টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। পবিপ্রবি’র পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগ শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জার্মানীতে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য এ সেমিনারের আয়োজন।

তিনি বলেন, জার্মানী একটি অসাধারণ দেশ। জার্মানী বর্তমান বিশ্বজুড়ে বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশগত গবেষণার অন্যতম শীর্ষ দেশ হিসেবে পরিচিত। তিনি আরও বলেন,বর্তমান সরকার দেশের তরুণদের মেধাকে শানিত এবং বৈশ্বিক মানের করার জন্য বিভিন্ন বহু মুখী কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, গবেষণা তহবিল গঠন, বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক ল্যাবরেটরি স্হাপন এর অন্যতম উদাহরণ। সরকার বিশ্বাস করে যে, তরুণদের সুপ্ত মেধার সঠিক বিকাশ ঘটাতে পারলে দেশ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, মেধা কেবল দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে উন্নত জ্ঞান ও প্রযুক্তির সাথে এর সমন্বয় ঘটাতে হবে।

জার্মানী উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বের অন্যতম সেরা গন্তব্য। জার্মানীর অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোন টিউশন ফি বা শিক্ষণ ফি নেওয়া হয় না,যা মধ্যবিত্ত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এক বিশাল সুযোগ। জার্মানীর বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের ল্যাবরেটরি, আধুনিক প্রযুক্তি এবং পর্যাপ্ত গবেষণা তহবিলের জন্য সুপরিচিত। পরে জার্মান একাডেমিক একচেন্জ সার্ভিস (DaaD) এর রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া প্রজেক্টরে জার্মানী শিক্ষা ও গবেষণা বিষয়ে উপস্থাপনা করেন। উক্ত সেনিনারে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্হাপনা অনুষদের ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com