1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ভান্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, গ্রেপ্তার ১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬ টাইম ভিউ

ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মো. শাহজালাল আকন (৫৫) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে মো. ফেরদাউস আকন বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলার অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া উপজেলার নয়াখালী-মাটিভাঙ্গা এলাকার বাসিন্দা শাহজালাল আকনের সঙ্গে স্থানীয় কয়েকজনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ অনুযায়ী, বিরোধপূর্ণ জমিতে কয়েকদিন আগে ধানের বীজ রোপণ করেন শাহজালাল আকন।

গত ২৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ওই জমিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় শাহজালাল আকনের রোপণ করা ধানের বীজ নষ্ট করে ক্ষতিসাধন এবং তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তার ছেলে ফেরদাউস।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে শাহজালাল আকন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় ফেরদাউস আকন কয়েকজনের নাম উল্লেখ করে ভাণ্ডারিয়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

ভাণ্ডারিয়া থানার এসআই রেজাউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তবে অভিযোগে উত্থাপিত অন্যান্য বিষয় এবং হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। অভিযুক্ত অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com