
বরিশাল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজ—বিএম কলেজ ক্যাম্পাসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রনেতা মোঃ তাওহীদুল ইসলামের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপণ করা হয় নানা প্রজাতির ফলজ গাছের চারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি নির্মল ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে গাছের চারা রোপণ করা হয়।
এ সময় ছাত্রনেতা তাওহীদুল ইসলাম বলেন, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, এটি মানুষের জীবন ও পরিবেশের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরাও এমন উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মতো কার্যক্রম চালিয়ে যাওয়া প্রয়োজন।
তাওহীদুল ইসলামের প্রত্যাশা, আজকের রোপণ করা এই ছোট ছোট চারাগুলো একদিন বড় বৃক্ষে পরিণত হবে। ছায়া, ফল ও অক্সিজেন দিয়ে সমৃদ্ধ করবে বিএম কলেজ ক্যাম্পাসকে—আর রেখে যাবে একটি সবুজ ও সুন্দর আগামীর বার্তা।
Leave a Reply