1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ  বড়লেখায় নিসচা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্য অবরুদ্ধ অতঃপর পুলিশে-গাজীপুর সংবাদ  রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান-গাজীপুর সংবাদ 

বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক পৌর শহরের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের নিয়মিত ক্লাস শেষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, একক নৃত্য, গজল ও নজরুলগীতি পরিবেশন করে।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন কুমার তরপদার।

প্রতিযোগিতায় সুমাইয়া আক্তার তানিশা, মাঈশা বেগম, ইভা বেগম, নুসরাত জাহান মিনহা, উম্মে হাফসা ডলি, রামিশা আক্তার জান্নাত, আমিরা সিদ্দীকা তাইবা, মো. মিনহা আক্তার, মোস্তফা রহমান সাইফ, জান্নাতুল ফেরদৌস জাহেরা, আরিয়ান আহমদ আমানসহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়মা আক্তার, মোছা. ফাতেমা বেগম লিপি, রাজিয়া বেগম, শিপ্রা সরকার ও তানজিদা আক্তার লিলি।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন। এ সময় তারা নজরুলের সাহিত্যচর্চা, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কবি নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত করা এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com