1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ  বড়লেখায় নিসচা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্য অবরুদ্ধ অতঃপর পুলিশে-গাজীপুর সংবাদ  রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান-গাজীপুর সংবাদ  ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মামনুন, সেক্রেটারি তানজিম-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের এক বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানের টের পেয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছটকে পড়েছে আরেক সহযোগী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা এলাকায় মাদকের বড় একটি চালান কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযানে নামে রাণীশংকৈল থানা-পুলিশ। রাত আনুমানিক ১১টার দিকে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রহমত উল্লাহ রনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী জোড়াপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে সন্দেহভাজন দুজনকে ঘিরে ফেলে পুলিশ। এ সময় চতুরতা দেখিয়ে বকুল হোসেন (২৭) নামে এক মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হলেও হাতেনাতে ধরা পড়েন হাবিবুল্লাহ হাবিব (৩০)। পরে তাদের কাছে থাকা প্যাকেট তল্লাশি করে ৫০০ পিস গোলাপী রঙের ইয়াবা ও ১২ বোতল নিষিদ্ধ ক্ষতিকর এসকাফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা। আটক হাবিবুল্লাহ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার কোটচাঁদপুর (মাছুয়াখাল) গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। অন্যদিকে পলাতক বকুল হোসেন স্থানীয় ভদ্রেশ্বরী জোড়াপুকুর গ্রামের আব্দুল হকের ছেলে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামি হাবিবুল্লাহকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, “পলাতক আসামি বকুলকে গ্রেফতারের জন্য আমাদের টিম অভিযান চালিয়ে যাচ্ছে। সীমান্ত সীমান্তঘেঁষা এই অঞ্চলকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতিতে কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com