1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সাক্ষরতার আলোয় এগিয়ে যাবে তাহিরপুর, গড়বে সমৃদ্ধ ভবিষ্যৎ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ টাইম ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, ‘সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার বিষয় নয়। একজন মানুষকে সচেতন, দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার অন্যতম ভিত্তি হলো শিক্ষা। তাহিরপুরের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় আনতে প্রশাসনের পাশাপাশি সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে হবে। কোনো শিশু যেন বিদ্যালয় থেকে ঝরে না পড়ে এবং শিক্ষার সুযোগ থেকে কেউ যেন বঞ্চিত না হয়—এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, ‘সাক্ষরতার মাধ্যমে মানুষ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই একটি এলাকার উন্নয়নের মূল শক্তি। তাহিরপুরকে নিরক্ষরতামুক্ত ও শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি শিক্ষাকে জীবনমুখী ও কর্মমুখী করতে হবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারলে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্য ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলা করাও সহজ হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com