1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: ৫ দলের ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ-গাজীপুর সংবাদ  Najlepsze sloty w Lizaro: co warto zagrać w tym roku? মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ-গাজীপুর সংবাদ  Playing on the go: The Casea Casino mobile app for instant access to fun Como acessar o cassino online 1win: guia para novos jogadores em 2026 দৈনিক ফলাফল পত্রিকায় উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিলেন আল কবির-গাজীপুর সংবাদ  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় ইউএনওর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ  খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: ৫ দলের ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ০ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা পাঁচ দলের পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

প্রতীক বরাদ্দের পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি দলটির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

এর আগে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এবং ২৯ অক্টোবর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।

ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। নির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন প্রার্থীরা। ২৯ অক্টোবরের ভোটকে সামনে রেখে আসনটির বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচার কার্যক্রম আরও জোরদার হওয়ার প্রত্যাশা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com