1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি গণমাধ্যমে আঘাত-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় হানি ট্রাপের তিন সদস্য পুলিশের হাতে আটক-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা-আহ্বায়ক শামসুল হক খোকন, সদস্য সচিব মেহেদী হাসান-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে প্রতীক পেয়েই প্রচারে মির্জা ফয়সল আমিন-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল পণ্যের কারখানায় উপজেলা প্রশাসনের অভিযান-গাজীপুর সংবাদ  নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু-গাজীপুর সংবাদ  মরাচেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, ৩৭ জনের বিরুদ্ধে মামলা-গাজীপুর সংবাদ  গলাচিপায় বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ-গাজীপুর সংবাদ  শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের-গাজীপুর সংবাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন-গাজীপুর সংবাদ 

ভান্ডারিয়ায় হানি ট্রাপের তিন সদস্য পুলিশের হাতে আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪ টাইম ভিউ

পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণের পর ওই ভিডিও ব্যবহার করে টাকা আদায় ও ব্ল্যাকমেইলের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. সজিব (২৫), মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও মারিয়া আক্তার (ছদ্মনাম)। সজিবের বাবার নাম মো. ফখরুল ইসলাম মিলন চাপরাশি এবং রনির বাবার নাম আমজাদ হোসেন। সজিব ও রনি ভাণ্ডারিয়া থানার উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড়ে ব্যবসায়ী মানবেন্দ্র রায় (৩৪)কে কথিত হানি ট্র্যাপের মাধ্যমে ফাঁদে ফেলা হয়। সেখানে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ওই ভিডিও দেখিয়ে তার কাছ থেকে টাকা আদায় এবং ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সজিব, রনি ও মারিয়া আক্তারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার পর গ্রেপ্তার তিনজনকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানায়, হানি ট্র্যাপের মতো প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাউকে ফাঁদে ফেলে ভিডিও ধারণ, ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় কিংবা ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com