1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৫ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি দেখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। মঙ্গলবার (২০ অক্টোবর) মহা নবমীর সন্ধ্যায় তিনি পৌর শহরের কেন্দ্রীয় গোবিন্দ মন্দির, পিপলতলা মন্দির, হাটখোলা মন্দির ও কলেজপাড়া মন্দির পরিদর্শন করেন।

এ সময় পূজারি, ভক্ত ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে সংসদ সদস্য মন্দিরগুলোতে দুর্গাপূজার আয়োজন, ভক্তদের উপস্থিতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের বিভিন্ন বিষয় তুলে ধরলে তিনি তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। সন্ধ্যায় পূজামণ্ডপগুলোতে ভক্ত ও পূজারিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত রাজনৈতিক নেতারাও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি কামাল আনোয়ার আহমেদ, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com