1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ 

শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরাই গড়ে দিতে পারে শিক্ষার মজবুত ভিত্তি– ইউএনও রকিবুল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

সরকারের পট পরিবর্তনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির দ্বার্য়িত্ব পান জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এ সুযোগে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে কাজ শুরু করেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। এ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জওগাঁও উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশে শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে ইউএনও রকিবুল হাসান বলেন, সুশিক্ষা অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি সমাজ ও দেশের সম্পদে পরিণত হয়। তার চিন্তা-চেতনা ও কর্মে বিশ্বমানের পরিবর্তন আসে। তার সুপ্ত প্রতিভা বিকশিত হয়ে নিজের ও সমাজের উন্নয়নে নিজেকে সক্ষম করে তোলে। ফলে সে তার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যায়। বাঁচাতে শেখে, বাঁচতে ও ভালো মানুষ হতে শেখে। উত্তম শিক্ষাব্যবস্থার জন্য প্রয়োজন অনূকূল পরিবেশ। আর এই পরিবেশ গড়ে তোলার দায়িত্ব শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলের। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ততাই গড়ে দিতে পারে গুনগত শিক্ষার মজবুত ভিত্তি। সেক্ষেত্রে শিক্ষায় সফলতার অনেকটাই অভিভাবকদের উপর নির্ভর করে। একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে সন্তানের বিদ্যালয়ের প্রতিদিন অগ্রগতির খোঁজ খবর রাখা প্রয়োজন। শুধু তাই নয়, প্রত্যেক অভিভাবক অন্তত সপ্তাহে একদিন শিক্ষকদের নিকট তার সন্তানের বিষয়ে খোঁজ খবর নিবেন। নিজের সন্তানকে পড়ালেখাসহ নৈতিক উৎকর্ষতার তাগিদ দেয়ার পাশাপাশি অন্যের সন্তানকেও সে বিষয়ে উৎসাহী করে তুলবেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীকে বাসায় অধ্যাবসায় করার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতেও অভিভাবককে সচেতন হতে হবে। শিক্ষার উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ততা ও সচেতন করে তোলায় বড় চ্যালেঞ্জ। শিক্ষকদের যেমন অভিভাকদের পরামর্শ বা যুক্তিগুলো মন দিয়ে শুনতে হবে তেমনি অভিভাবকদের ও শিক্ষকদের পরামর্শ মেনে চলতে হবে। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য জবাইদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি’র ইউনিয়ন সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, প্রধান শিক্ষক ইব্রাহিম আলী (ভারপ্রাপ্ত) ম্যানেজিং কমিটির সদস্য কেরামত আলী, মো.শহীদ, শিক্ষক শিলা বেগম,অভিভাবক ফারুক হোসেন প্রমুখ। এছাড়াও ম্যাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন তার বক্তব্যে বলেন, উপজেলার ৫৪টি উচ্চ বিদ্যালয় ও ১৯টি মাদ্রাসার উত্তম শিক্ষা ব্যবস্থা ও অনূকূল পরিবেশ ফিরিয়ে আনতে সমস্ত উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ আয়োজন করার কথা বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com