1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অ ভি যা ন, দুই ব্যাগভর্তি ভারতীয় ম দ সহ আ ট ক রাজু-গাজীপুর সংবাদ  ছাতকে আইনশৃঙ্খলা সভায় —-এমপি মিলন মাদক, চোরাচালান ও বালু বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন-গাজীপুর সংবাদ  ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস-গাজীপুর সংবাদ  ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নতুন শাখার উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় মেলা বন্ধের দাবিতে উলামায়ে কেরামের সাংবাদিক সম্মেলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা-গাজীপুর সংবাদ  তাহিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ

রাণীশংকৈলে’ইত্যাদি’ অনুষ্ঠানে অতিরিক্ত দর্শকের ভিড়, ভাঙচুর-ধস্তাধস্তি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৬ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে

বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা,তথ্য ও বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এর পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব,দর্শক উপস্থিতিতে ধারণকৃত অনুষ্ঠান গত বৃহস্পতিবার (৯জানুয়ারি) সন্ধ্যায় রাজা টংকনাথের জমিদার বাড়িতে অনুষ্ঠিত হয়। ‘ইত্যাদি’ অনুষ্ঠান চলাকালে অবৈধভাবে হাজারো দর্শকের প্রবেশ,প্রযাপ্ত জায়গার সমস্যা,বিশৃঙ্খলা সৃষ্টি, চেয়ার ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।  পরে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয় ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যার পর উপজেলার রাজা টঙ্কনাথ জমিদার রাজবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আয়োজক সূত্র মতে, অনুষ্ঠানে প্রায় চার হাজার মানুষের ইত্যাদি’র শুভেচ্ছা প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ। কিন্তু অনুষ্ঠানে প্রায় ৬০ হাজার নারী-পুরুষ দর্শকদের সমাগম হয়। প্রবেশ পাস না পেয়ে হাজার হাজার দর্শক পাস ছাড়াই রাজবাড়ি মূল ফটকের সামনে ভিড় জমায় এবং অনুষ্ঠানের ভিতরে প্রবেশের চেষ্টা করে,এতে পুলিশ বাধা দিলে এক পর্যায়ে উত্তেজিত হাজার হাজার দর্শক পুলিশের বাধা উপেক্ষা করে মূল ফটক ভেঙে এবং সীমানা প্রাচীরের গ্রিল খুলে টবগিয়ে ভিতরে প্রবেশ করে। এতে পুলিশের সাথে দর্শকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপরও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে এক পর্যায়ে সবার জন্য ভিতরে প্রবেশ উন্মুক্ত হয়ে যায়। এরপর উপচেপড়া জনতার ভিড়ে দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা আরো বাড়লে, ঠেলাঠেলি,ভাঙচুর ও ধস্তাধস্তি শুরু হয়। এ সময় কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। এরপর অনুষ্ঠান শুরু করলে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ইত্যাদি কর্তৃপক্ষ ও স্থানীয় নেতারাও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। পরে বাধ্য হয়ে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত। এদিকে এমন পরিস্থিতির জন্য দর্শকরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। ‘ইত্যাদি’ অনুষ্ঠানে যাওয়া রেজাউল করিম, আব্বাস আলীসহ কয়েকজন বলেন আমরা ইত্যাদি অনুষ্ঠানে প্রবেশের পাস নিয়ে যাই। তারপরও আমাদের ভিতরে ঢুকতে চরম কষ্ট হয়েছে, প্রথম থেকেই কোনো নিয়ম-শৃঙ্খলা ছিল না।এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যই এমনটি হয়েছে। ভিতরে থাকা দর্শক মাসুদ রানা ও রহুল আমীন বলেন,অনুষ্ঠানে অনেক মানুষ হবে,এমন ধারণা আগেই ছিল। তারপরেও যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি। এটা তাদের ব্যর্থতা। এছাড়া এতো অল্প জায়গাতে এমন অনুষ্ঠান করা ঠিক হয়নি।
অনুষ্ঠান বন্ধের ঘোষণায় ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না। আমি ব্যর্থ। দর্শকরা চলে যাওয়ার পর রাত ১০ টায় পুলিশ,সেনাবাহিনীর সদস্য,ভলেন্টিয়ার ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অল্প সংখ্যক দর্শকের উপস্থিতিতে ইত্যাদি অনুষ্ঠানের কয়েকটি পর্বের শুটিং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হয় হানিফ সংকেতসহ ইত্যাদির টিম।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশেদুল হক জানান, অনুষ্ঠানে মারামারি বা হতাহতের ঘটনা ঘটেনি। কিছু উঠতি বয়সের ছেলে কিছুটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে। পরে রাতে পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানের বাকী অংশের শুটিং শেষ করেছে ইত্যাদি কতৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com