1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্য অবরুদ্ধ অতঃপর পুলিশে-গাজীপুর সংবাদ  রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান-গাজীপুর সংবাদ  ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মামনুন, সেক্রেটারি তানজিম-গাজীপুর সংবাদ  নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৩৫ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাম্যের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। “মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান “এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাণীশংকৈল ষড়জ শিল্পীগোষ্ঠীর আয়োজনে রোববার ২৫ মে সন্ধ্যায় ডিগ্রি কলেজ হলরুমে এ উপলক্ষ্যে নজরুলের উপর আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষড়জ শিল্পীগোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম বাবুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল বিশ্লেষক ড. মাসুদুল হক। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারেক রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
লোকসংগীত বিষয়ক গবেষক সৈয়দ জাহিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ। আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি
পরিবেশিত হয়। অনুষ্ঠানে ষড়জ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে অতিথিদেরকে উত্তরীয় পড়িয়ে বরণ এবং শিল্পী ও অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com