1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ 

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ দোয়া মাহফিল: দামপাড়া বিএনপি’র-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম নগরীর দামপাড়ায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ ডিসেম্বর, বুধবার বিকেলে দামপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দামপাড়া বিএনপির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গনতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অতীতে তাকে অন্যায়ভাবে বন্দী রেখে মানবিক চিকিৎসা থেকে বন্চিত করা হয়েছিল। তার এই কঠিন সময়ে আমরা সবাই মহান আল্লাহর দরবারে তার সুস্হতা ও দীর্ঘায়ু কামনা করছি।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, চকবাজার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসাইন, মহানগর বিএনপির নেতা শফিক আহমদ, রফিক সাদার, ১৫ নং বাগমনিরা ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-আহ্বায়ক আবু ফয়েজ,বাগমনিরাম বিএনপি নেতা জামাল সর্দার, মহানগর যুবদল নেতা আনোয়ার হোসেন আনু, ওয়ার্ড বিএনপি নেতা ওবায়দুল হক, শামসুদ্দোহা, আহমদ হোসেন, মো. সাহাবুদ্দিন, আব্দুল মালেক, জাহেদুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার সুস্থ নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com