
এস এম মাসুদ কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ মার্চ) শুক্রবার বিকেলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে রিপোর্টার্স ইউনিটের অফিস কক্ষে এই আয়োজন সম্পন্ন হয়। কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম খন্দকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন:
সাংবাদিক মোহাম্মদ শফিকুল কবির ডেইলি সিটিজেন টাইম কালিগঞ্জ প্রতিনিধি , সাংবাদিক আক্তার হোসেন, দৈনিক খোলা কাগজ কালিগঞ্জ প্রতিনিধি মোঃ শিশির,এস এম মাসুদ, এটিএন নিউজ সাংবাদিক আলমগীর হোসেনসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা পালনে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। ইফতার মাহফিলে

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাজ্জাদ, আরাফাত খন্দকার, শাহনেওয়াজ, কাজল, আলমগীর মোল্লা, পৌর ছাত্রদলের সদস্যসচিব ইমরান হোসেন সৈকত, কালিগঞ্জ পৌরসভা পাঁচ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাজম মুহাম্মদ, কালিগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী হোসেন খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন, কালিগঞ্জ প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, সাংবাদিক সোহরাআলী সরকারসহ স্থানীয় সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply