1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ছাতকের আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ টি ফ্যান চুরি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ চুরির ঘটনা ঘটেছে।

চুরেরা বিদ্যালয়ের গেইট ও বিভিন্ন কক্ষের তালা ভেঙে প্রবেশ করে শ্রেণি কক্ষ থেকে ১১ টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের মৌখিক অভিযোগ পেয়ে রবিবার বিকেলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি ব্যানার্জি জানিয়েছেন শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। এর আগেও কয়েকবার বিদ্যালয়ে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। তিনি বলেন,দ্রুত নৈশপ্রহরী নিয়োগ না হলে এ ধরনের চুরি প্রতিরোধ করা কঠিন হবে।

খবর পেয়ে রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মুজাহিদুর রহমান হিরা,মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মোশাহিদ আলী, যুবদল নেতা ফারুক খান ও ইউপি সদস্যা রুপতন মালা। তারা বলেন,
এ শিক্ষাপ্রতিষ্ঠানে বার-বার চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com