1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
কাপাসিয়ায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ধর্ষণ অপহরণ হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর আটকাদেশ-গাজীপুর সংবাদ  Spor Haberleri, Son Dakika Spor, iddaa sonu�lar� ve tahminleri জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ গ্রেফতার-গাজীপুর সংবাদ  ট্রাক চালকের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মুক্তির দাবীতে শ্রমিক নেতৃবৃন্দের ২৪ ঘন্টার আল্টিমেটাম-গাজীপুর সংবাদ  ছাতকের তাতিকোনায় রশি টান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-গাজীপুর সংবাদ  পটুয়াখালী সদর উপজেলায় প্রণোদনার বিনামূল্যে বীজ- রাসায়নিক সার বিতরণ’র উদ্বোধনী-গাজীপুর সংবাদ  Wildsino – Kattava Opastus Käyttäjille ja Pelipalveluihimme WestAce : Ta Destination de Divertissement Premium en Ligne SpinGranny Spillside – Deres omfattende veiledning til gaming og utbetalinger

ধর্ষণ অপহরণ হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর আটকাদেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৯ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল:

ধর্ষণ, অপহরণ ও হত্যার তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক মামলায় ২ লাখ ও আরেক মামলায় ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
২৩ এপ্রিল দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
এ বিষয়ে আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল (রঃ) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামি বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকুকে একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া অপর ধারায় তাদেরকে মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি বুলবুলের বাড়ি শহরের বেলটিয়া খুপিবাড়ি এলাকায়। এছাড়া শহরের পাথালিয়া নাওভাঙা এলাকায় অপর দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কালাম ও রুকুর বাড়ি।
অপরদিকে, ইসলামপুর উপজেলার পঁচাবহলায় এক নারীকে অপহরণের মামলায় আব্দুল হাই মন্ডল, মো. আক্কেল ও নায়েব আলী নামে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একই আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
একই আদালত বকশিগঞ্জ উপজেলার কিশোরী খোদেজা হত্যা মামলার রায়ে আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন।
তিনটি রায় ঘোষণার সময় মোট ৪ আসামি উপস্থিত থাকলেও পলাতক রয়েছে দণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com