1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ছাতকে তিন দিনব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহ মেলা শুরু ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৯ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

সারাদেশের মতো ছাতক উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ স্মার্ট ভূমি সেবা মেলা-২০২৬’ মঙ্গলবার (১৯ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ স্মার্ট মেলার উদ্বোধন করা হয়। মেলাকে ঘিরে র‍্যালি, বিশেষ সেবা বুথ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইন ব্যবস্থার সম্প্রসারণ এবং হয়রানি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষ দ্রুত ও সরাসরি সেবা পাচ্ছেন, যা জনভোগান্তি কমাতে সহায়ক হচ্ছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্বা গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদরউদ্দিন আহমদসহ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।
মেলায় স্থাপিত বিশেষ ভূমি সেবা বুথে ই-নামজারি, অনলাইন খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হচ্ছে। এতে সেবাপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করছেন।

সংশ্লিষ্টরা জানান, এ মেলার মাধ্যমে ভূমি সেবা সহজীকরণের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনগণের সচেতনতা বাড়বে এবং প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com