1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

মুড়ি-বাতাসা ও ভ্যানগাড়িতে প্রচারণা: কাপাসিয়ায় ব্যতিক্রমী নির্বাচনী ভাবনায় আলোচনায় মুফতি আজিজুল হক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৮ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর):

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১ নং দুর্গাপুর ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী নির্বাচনী ভাবনা নিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আজিজুল হক গাজীপুরী। প্রচলিত জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল প্রচারণার বাইরে গিয়ে সম্পূর্ণ সাদামাটা ও জনবান্ধব উপায়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

হাফেজ মাওলানা মুফতি আজিজুল হক গাজীপুরী স্থানীয় ‘ইজাজুল কুরআন দারুস সুন্নাহ মাদ্রাসা’-এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং ‘রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ’-এর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দেন। মুফতি আজিজুল হক বলেন, “জনগণের দাবির প্রেক্ষিতেই আমি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছি। তবে আমার নির্বাচনী প্রচারণা প্রচলিত ধারা থেকে সম্পূর্ণ আলাদা হবে।”

নিজের ব্যতিক্রমী প্রচারণার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন: “শহীদ শরীফ ওসমান হাদীর আদর্শকে ধারণ করে মুড়ি ও বাতাসা খাইয়ে আমি নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করবো। কোনো বিলাসবহুল গাড়ি নয়, বরং তিন চাকার ভ্যানগাড়ির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো। এছাড়া, নামাজ শেষে প্রতিটি মসজিদের গেটে দাঁড়িয়ে সাধারণ মুসল্লি ও জনগণের দোয়া ও সমর্থন চাইবো। নির্বাচিত হতে পারলে আমার শত্রুর সাথেও ইনসাফ বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”

তার এমন ব্যতিক্রমী ও অহংকারমুক্ত বক্তব্যের পর পুরো কাপাসিয়া উপজেলা ও দুর্গাপুর ইউনিয়ন জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন।

এলাকাবাসীর মতে, বর্তমান সময়ে যখন নির্বাচন মানেই কোটি টাকার খেলা ও শো-ডাউন, সেখানে একজন ধর্মীয় ব্যক্তিত্বের এমন অপচয়মুক্ত এবং জনবান্ধব নির্বাচনী বার্তা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ সমাজে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com