1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

জামালপুরে পুলিশ সুপারের সঙ্গে ফুটবল রেফারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৫২ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল:

জামালপুরে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপার ও সংগঠনের পদাধিকারবলে সভাপতি মোছাঃ ফারহানা ইয়াসমিন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের উপদেষ্টা ইকবাল আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি সংগঠনের সদস্যদের মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ ও পরিয়ে দেন।
এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে ফুটবল রেফারীদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রেফারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে ন্যায়নিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে খেলাধুলার সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষা করা সম্ভব।
তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানিয়ে সদস্যদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি জেলার ফুটবল অঙ্গনের উন্নয়ন ও খেলাধুলার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারী রেফারীরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সভা শেষে সংগঠনের সদস্যরা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com