1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।-গাজীপুর সংবাদ  প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যেই গলাচিপায় হাবিব হোটেলে হামলা-ভাঙচুর-গাজীপুর সংবাদ  ছাতকে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  বিএম কলেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রনেতা মোঃতাওহীদুল ইসলামের নেতৃত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন…-গাজীপুর সংবাদ  Why UK players trust expert reviews: uncovering the best online casinos for 2026 ভাণ্ডারিয়ায় রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত-গাজীপুর সংবাদ  নরসিংদীতে জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে পাইকারী সবজির বাজারগুলোতে-গাজীপুর সংবাদ  Maximize your fun at no verification casinos: fast payouts and exciting games await in হাটহাজারীতে ওয়ার্কশপে অস্ত্রের কারখানা :৫টি আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  হাটহাজারীতে ওয়ার্কশপে অস্ত্রের কারখানা :৫টি আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম, আহত ২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধাসহ দুইজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী খন্দকার (৭২) ও তাঁর পুত্রবধূ ডালিয়া আক্তার (২৮) আহত হয়েছেন। আহতরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

গজারিয়া উপজেলার বড়ইকান্দি ভাটেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ময়লা-আবর্জনা ফেলাকে কেন্দ্র করে মো. শফিকুল ইসলাম (৪২)সহ কয়েকজনের সঙ্গে আহম্মদ আলী খন্দকারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শফিকুল ইসলাম হাতে থাকা লোহার রড দিয়ে আহম্মদ আলীর মাথায় আঘাতের চেষ্টা করেন। তিনি হাত দিয়ে আঘাতটি ঠেকালে বাম হাতের কবজির ওপরের অংশে গুরুতর জখম হয়। পরে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় বীর মুক্তিযোদ্ধাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর পুত্রবধূ ডালিয়া আক্তারকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

আহতদের স্থানীয়দের সহায়তায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের ভর্তি করে চিকিৎসা দেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মৌমিতা আহমেদ ইতু বলেন, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী খন্দকার ও ডালিয়া আক্তার নামে দুইজন রোগী মারধরের ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ঘটনায় মো. শফিকুল ইসলাম (৪২)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com