1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সিএমপি’র “সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার” উদ্বোধনে জনসচেতনতায় পরামর্শ দিকনির্দেশনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নাগরিকদের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার উদ্বোধন :জনসচেতনতায় পরামর্শ দিকনির্দেশনা প্রদান। সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে (সিএমপি) উদ্যোগে “সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

০৯ জুন (মঙ্গলবার) সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে এ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করেন।

উদ্বোধন কালে কমিশনার বলেন সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের মাধ্যমে নাগরিকদের অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও ঘটনার ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হবে। সাইবার অপরাধ সংক্রান্তে স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা ও পাসওয়ার্ড সুরক্ষা, গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে পরামর্শ দেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সহায়তা প্রদানসহ সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার এর শুভ উদ্বোধনকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম), নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (সিএসবি), মোঃ গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার(উত্তর), জনাব আমিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর), কাজী মোঃ আবদুর রহীম; উপ-পুলিশ কমিশনার(ওয়েলফেয়ার এন্ড ফোর্স), মোঃ হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার(কাউন্টার টেরোরিজম)(ভারপ্রাপ্ত), মোহাম্মদ বদিউজ্জামান, পিএসসিসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com